পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

THE PIOUS MUSLIMAH,1442 (ধার্মিক মুসলিম মহিলাদের জীবন কথা)

পবিত্র কোরআনের পুরো ৩০ পারার ক্যালিগ্রাফি করে তাক লাগালেন ফাতিমা সাহাবা ১১৪ সূরাহ বিশিষ্ট পুরো ৩০ পারা পবিত্র কোরআনের ক্যালিগ্রাফি মাত্র ১৪ মাসে এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণ ভারতের রাজ্য কেরালার কান্নুর জেলার কোডাপারমবা শহরের নিবাসী ১৯ বছর বয়সী ফাতিমা সাহাবা নামের এক ভারতীয় তরুণী। ছোটবেলা থেকেই ছবি আঁকা এবং লিপিবিদ্যা বা ক্যালিগ্রাফির প্রতি ছিল তার বিশেষ ঝোঁক। প্রায়ই তিনি ছবি এঁকে মা-বাবাকে দেখাতেন। তারাও তাকে উৎসাহ দিতেন। ফাতিমা সাহাবা বলেন, আমার খুব শখ ছিল ক্যালিগ্রাফি ব্যবহার করে আমার প্রিয় কোরআনের নকল তৈরি করব। গত বছর কোরআনের একটি অধ্যায় নকল করে আমি আমার বাবা-মা, বন্ধু-বান্ধবদের দেখাই। তারা খুবই খুশি হয়। আমি তাদের বলেছিলাম ক্যালিগ্রাফি ব্যবহার করে আমি পুরো কোরআন নকল করতে চাই। তারা আমাকে খুব উৎসাহ দেন। ক্লাস নাইনে পড়ার সময় তিনি ক্যালিগ্রাফির দিকে বেশি মনোযোগ দিতে থাকেন। এই বিশেষ বিদ্যার প্রতি ভালবাসার টানে তিনি প্রায় প্রতিদিনই ক্যালিগ্রাফিতে হাত পাকাতেন। তিনি বলেন, কোরআন শরীফ এবং তার আয়াতগুলো তা‍ঁকে বরাবরই মুগ্ধ করত। তাই সেরা ক্যালিগ্রাফ লিপি দিয়ে তিনি কোর...